মালয়েশিয়ায় গেল অ-২১ হকি দল
এই সফরে স্বাগতিক অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে চারটি ম্যাচ খেলবে দলটি।
জুনিয়র বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে মঙ্গলবার মালয়েশিয়ায় গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। সন্ধ্যা সোয়া সাতটায় বাংলাদেশ বিমানযোগে রওয়ানা হয় দলটি। এই সফরে স্বাগতিক অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে চারটি ম্যাচ খেলবে দলটি।
খেলা শেষে ১ অক্টোবর দেশে ফিরবেন লাল সবুজের যুবারা।
ভারতের চেন্নাইয়ে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে জুনিয়র বিশ্বকাপ হকির টুর্নামেন্ট। সেখানে এফ গ্র“পে বাংলাদেশ লড়বে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: