[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান হকি দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ম্যাচ তিনটি হতে পারে ১২, ১৩ ও ১৫ নভেম্বর।


তিন ম্যাচের হকি সিরিজ খেলতে আগামী নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় হকি দল। সিরিজটিকে ধরা হবে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের বর্ধিত অংশ হিসেবে। ওই টুর্নামেন্টে ষষ্ঠ হওয়া দলের বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ ছিল। প্রতিযোগিতায় বাংলাদেশ ষষ্ঠ হলেও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তানের বিপক্ষে প্রমাণ দিতে হবে। এই সিরিজে জয়ী দল খেলতে পারবে হকি বিশ্বকাপের বাছাইপর্ব।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজি হবে ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে। তাই বাংলাদেশ হকি ফেডারেশন সেভাবেই এশিয়ান হকি ফেডারেশনকে (এএইচএফ) প্রস্তাব দিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘পাকিস্তান খুব সম্ভবত ১০ নভেম্বর আসবে। ম্যাচ তিনটি হতে পারে ১২, ১৩ ও ১৫ নভেম্বর। আমরা সেভাবেই তাদেরকে প্রস্তাব দিয়েছি।’ নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল যাবে ভারতের হতে যাওয়া বিশ্বকাপ খেলতে। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন ওই দলে। তিনটি ম্যাচই হবে পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে দিনের আলোতে।


এর আগে গত ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরে হয়েছে এশিয়া কাপ হকি। প্রতিযোগিতা শেষ হলেও শেষ হয়নি বাংলাদেশের মিশন। এশিয়া কাপ থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করার হিসাব এখনো বাকি লাল সবুজের জার্সিধারীদের। ষষ্ঠ হওয়ার কারণে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর