[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মালয়েশিয়া থেকে শূণ্য হাতেই ফিরছে বাংলাদেশ অ-২১ দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যানের অনূর্ধ্ব-২১ দল ৩-১,৩-২,৪-৪ ও ৩-১ গোলে ম্যাচগুলোতে হেরেছে।

 

চলতি বছরের ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে অংশ নেওয়ার আগে মালয়েশিয়াতে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। কিন্তু কোনও ম্যাচ জিততে পারেনি।

কুয়ালালামপুরে এক সপ্তাহের সফরে স্বাগতিকদের অনূর্ধ্ব ২১ দলের বিপক্ষে ম্যাচ হয়েছে চারটি। তার মধ্যে তিনটিতে হার ও একটিতে ড্র হয়েছে। ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যানের অনূর্ধ্ব-২১ দল ৩-১,৩-২,৪-৪ ও ৩-১ গোলে ম্যাচগুলোতে হেরেছে।

কাল মঙ্গলবার কুয়ালালামপুর থেকে দেশে ফিরছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই দল। তবে এবার দেশে ফিরে সুইজারল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান বলেছেন, ‘মালয়েশিয়াতে চারটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দল, তাতে ভালো অভিজ্ঞতা হয়েছে। বিশ্বকাপে সেটা কাজে লাগবে। এখন অক্টোবরের শেষে সুইজারল্যান্ড যাওয়া হতে পারে। সেখানে অস্ট্রিয়া ও সুইসদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলার সুযোগ আছে।’

এদিকে, বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মূল জাতীয় দলের ১২, ১৩ ও ১৫ নভেম্বর ঢাকায় ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর