[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

হকি বিশ্বকাপ দলে ঢাবি ছাত্রদল নেতা সাজু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ০৯:১০ এএম

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা মো. সাহিদুর রহমান সাজু।

 

ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ঘোষিত ২০ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই তরুণ খেলোয়াড়।

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। একই সঙ্গে তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ভারতের তামিলনাড়–তে ২৮ নভেম্বও থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ^কাপের খেলা।
বাংলাদেশ দল

মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও সাহীদুর রহমান সাজু।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর