[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

প্লে-অফ হকি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ ১০:১১ এএম

বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করতে তিন ম্যাচের প্লে-অফ হকি সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান হকি দল। শনিবার রাতে ঢাকায় আসে দলটি। এই সিরিজ যে জিতবে, তারাই বিশ^কাপ বাছাইয়ে খেলতে পারবে।

গত আগস্ট-সেপ্টেম্বরে ভারতের বিহারে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বি দেশটিতে নিরাপত্তার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় তারা। যে কারণে পাকিস্তানের পরিবর্তে মহাদেশীয় আসরে খেলার সুযোগ পায় বাংলাদেশ।

টুর্নামেন্টে সেরা পাঁচে থেকে শেষ করতে না পারায় বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি নাম লেখাতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপ না খেলা পাকিস্তানের জন্য বিশেষ ব্যবস্থায় বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ করে দিতে প্লে-অফ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক হকি ফেডারেশন।

কিন্তু গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে অপ্রত্যাশিত এক ধাক্কা খেয়েছে তারা। ফেডারেশনের সঙ্গে মতবিরোধের জেরে দলের সঙ্গে ঢাকায় আসেননি প্রধান কোচ তাহির জামান।

পাকিস্তানি সংবাদমাধ্যম টেলিকম এশিয়া জানিয়েছে, দলের ব্যবস্থাপনা ও প্রস্তুতির ধরন নিয়ে অসন্তুষ্ট তাহির পদত্যাগের ব্যাপারে ভাবছেন। পাকিস্তান হকি ফেডারেশন অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। এক কর্মকর্তা জানান, মেয়ের বিয়ের কাজে ব্যস্ত থাকায় ঢাকায় আসতে পারবেন না তাহির।

বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখাতে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলবে বাংলাদেশ। তাহির না থাকায় ম্যানেজার মোহাম্মদ ওসমানকে দেখা যাবে পাকিস্তানের কোচের ভূমিকায়। রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচ তিনটি হবে ১৩, ১৪ ও ১৬ নভেম্বর।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর