[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের যুবারা ছন্দময় চেন্নাইয়ে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

রিয়াজুল হাসান বলেন, ‘দল ভালো আছে। নিয়মিত অনুশীলন করছে। খাবার, থাকা। সবকিছু ঠিকঠাক আছে। এখনকার প্রযুক্তিতে ভিডিওতে সবই মনিটর করা যায়।’ তিনি যোগ করেন, ‘দলের সবাই সুস্থ আছে। সকালে ফিজিওর সঙ্গে কথা হয়েছে।’ টুর্নামেন্ট শুরুর আগে ভারতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপকে সামনে রেখে চেন্নাইয়ে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২৮ নভেম্বর শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের তরুণরা। ডাচ কোচ সিগফ্রিড আইকম্যান ও টিম ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান এখনো দলের সঙ্গে যোগ দিতে না পারলেও খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটছে না। এ

মনটাই জানালেন রিয়াজুল হাসান, ‘আমি এখনো ভিসা পাইনি। আশা করি রোবারের মধ্যে পেয়ে যাব। দেখা যাক কি হয়।’ অন্যদিকে প্রধান কোচের পরিস্থিতি ভিন্ন। আইকম্যান ইতোমধ্যে ভারতীয় ভিসা পেয়েছেন এবং বর্তমানে নেদারল্যান্ডসে পরিবারের সঙ্গে স্বল্প বিরতিতে সময় কাটাচ্ছেন। তিনি প্রথমে ঢাকায় আসবেন এবং সেখান থেকে ২৪ নভেম্বর দলের সঙ্গে যোগ দিতে চেন্নাইয়ে যাবেন। রিয়াজুল বলেন, ইনশাআল্লাহ ২৪ নভেম্বর কোচ চেন্নাইতে থাকবেন। ভিসা প্রসেস ঢাকার সঙ্গে যুক্ত, তাই তাকে ঢাকা হয়েই যেতে হবে। অযথা জটিলতা তৈরির প্রয়োজন নেই।’ কোচ ও ম্যানেজার না থাকলেও দল স্বাভাবিকভাবে এগিয়ে চলেছে। পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং শেষ সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য দলটি দশ দিন আগে মঙ্গলবার চেন্নাই পৌঁছে। প্রথম দিন স্থানীয় একটি দলের সঙ্গে দুই কোয়ার্টারের একটি প্রস্তুতি ম্যাচ খেলে ২-১ গোলের জয় পায় লাল সবুজের যুবারা। এরপর থেকে নির্ধারিত স্লট অনুযায়ী অনুশীলন করছে যুবারা।

রিয়াজুল হাসান বলেন, ‘দল ভালো আছে। নিয়মিত অনুশীলন করছে। খাবার, থাকা। সবকিছু ঠিকঠাক আছে। এখনকার প্রযুক্তিতে ভিডিওতে সবই মনিটর করা যায়।’ তিনি যোগ করেন, ‘দলের সবাই সুস্থ আছে। সকালে ফিজিওর সঙ্গে কথা হয়েছে।’ টুর্নামেন্ট শুরুর আগে ভারতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর