সংবর্ধনা পাবেন আমিরুলরা
সফল একটি বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হক দল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছে দলটি।
ঢাকায় পৌঁছেই বিশ্বকাপে অসাধারন খেলে সর্বাধিক গোলদাতা হিসাবে পুরস্কার জেতা আমিরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান ফেডারেশনের সাধারন সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসান।
তার কথা, ‘আমিরুলকে সোমবর সংবর্ধনা দেওয়া হবে। ওখানে হয়তো পরিষ্কার ঘোষণা করা হবে সব কিছু। তবে অপেক্ষায় আছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া পরিষদ আমাদেরকে কি জানায়।’
দলের কোচ সিগফ্রিড আইকম্যান বলেন, ‘আমার মনে হয় ছেলেরা অসাধারণ খেলেছে। সবচেয়ে ভালো দিক হলো- তারা পুরোপুরি দল হিসেবে খেলেছে। সবাই কঠোর পরিশ্রম করেছে, কেউ নিজের জন্য খেলেনি। তারা শুধু দলের ফলের জন্য খেলেছে।’ তিনি যোগ করেন, ‘তারা শুধু চ্যালেঞ্জ কাপ জেতেনি, পুরো বিশ্বকে চমকে দিয়েছে। টুর্নামেন্টে থাকা সব দলই বাংলাদেশের কথা বলছিল। কারণ মাঠে এনার্জি ছিল অসাধারণ। হঠাৎ করেই সবাই বাংলাদেশকে চিনেছে। আগে খুব একটা জানত না, এখন জানে। আর আমাদের খেলোয়াড়দের তারা ভালোবেসেছে।’
আমিরুলকে নিয়ে কোচের কথা, ‘অবশ্যই সে বিশেষ। কিন্তু আমরা তার গুণগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। পুরো দল তার শক্তির জন্য খেলেছে, তাকে গোল করার অবস্থায় নিয়ে গিয়েছে। আমরা পেনাল্টি কর্নার নিয়ে কঠোরভাবে কাজ করেছি। ফরোয়ার্ডরা পিসি আদায়ের চেষ্টা করেছে। এভাবেই দল শক্তিশালী হয়। যদি সবাই নিজের জন্য খেলত, তাহলে এসব হতো না। তাই দলের এই স্পিরিটটা খুব গুরুত্বপূর্ণ। আর আমাকে সবচেয়ে খুশি করেছে—ছেলেরা একে অপরের জন্য গর্ববোধ করছে। এখানেও, যখন আমিরুল ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, সব খেলোয়াড় তার জন্য খুশি ছিল। এটাই হওয়া উচিত।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: