হকি দল এখন থাইল্যান্ডে
এশিয়ান গেমস বাছাই পর্ব খেলতে এখন ব্যাংককে হকি দল। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউএস বাংলা এয়ারলাইন্সযোগে দলের ম্যানেজার শান্টার নেতৃত্বে ব্যাংককে পৌঁছেছে দলটি।
বৃহস্পতিবার থেকে ময়দানী লড়াই শুরু হবে তাদের। প্রথম প্রতিপক্ষ চাইনিজ তাইপে। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। ব্যাংককে এসে দলের কোচ আশিকুজ্জামান বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ওমানের এই টুর্নামেন্টটির ভেন্যু পরিবর্তন করে ব্যাংককে নিয়ে আসা হয়েছে।
তাই আমরা আগে থেকে না জানায় বড় কোন প্রস্তুতি নিতে পারিনি। কারন আমাদের প্রস্তুতি ছিল ওমানের ভেন্যুকে কেন্দ্র করে। এখন ব্যাংককে আসতে হয়েছে। তারপরও আমরা চেষ্টা করব ভাল ফল করতে।’ এ-গ্রুপে পরদিন শ্রীলংকা ও ৬ এপ্রিল উজবেকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: