[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আত্মতুষ্টি আর গরমেই কি হকিতে কষ্টার্জিত জয়?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

এমনিতেই ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উপরন্তু টার্ফের মাঠ। এই দুয়ে ম্যাচে নামার পাঁচ মিনিটের মধ্যেই ঘামতে শুরু করেন খেলোয়াড়।

৪-১ গোলে এগিয়ে থাকলেও ম্যাচের শেষ দিকে জয় নিশ্চিত ভেবেই রক্ষণ দুর্বল হয় পড়ে। সেই সুযোগে আরও দুই গোল করে চাইনিজ তাইপে। তাই এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশের সহজ জয়কে কঠিন করে তোলে। আজ বৃহস্পতিবার থাই বিমান বাহিনীর মাঠে অনুষ্ঠিত ম্যাচে লাল সবুজের দল ৪-৩ গোলের রোমাঞ্চকর এক ম্যাচে হারায় চাইনিজ তাইপেকে।

যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তাইপে। মাত্র চার মিনিটে লি চি শুয়ান আক্রমণ থেকে গোল করেন (১-০)। এক গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে আসে। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে আশরাফুল ইসলামের গোলে বাংলাদেশ সমতা আনে (১-১)।

দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ মিনিট পর সেই পিসি স্পেশালিষ্ট আশরাফুলের আরেকটি পিসি থেকেই বাংলাদেশ লিড নেয় (২-১)।

তৃতীয় কোয়ার্টারে এবার জ¦লে উঠেন আমিরুল ইসলাম। পিসি থেকে তিনি গোল করলে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নেয় (৩-১)। আমিরুল যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছিলেন। জাতীয় দলেও তার পেনাল্টি কর্নার থেকে গোল করার বিশেষত্ব বজায় রেখেছেন। এই কোয়ার্টারে বাংলাদেশ আরও তিনটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি।

চতুর্থ ও শেষ কোয়ার্টার ছিল চরম নাটকীয়তা। চাইনিজ তাইপে এই কোয়ার্টারের শুরুতে তিন পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে রাখে। বাংলাদেশ সেই চাপ সামলে উল্টো ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন পেনাল্টি কর্নার থেকে গোল করলে বাংলাদেশের লিড ৪-১ হয়। কিন্তু ওই মিনিটেই তাইপের চি হুসান গোল করে ব্যবধান কমিয়ে ৪-২ করেন।

১৪ সেকেন্ড পর পেনাল্টি কর্নার থেকে তাইপে আরেক গোল করলে খেলায় উত্তেজনা ফিরে আসে (৪-৩)। বাকি ৫০ সেকেন্ড বাংলাদেশ অতি সতর্ক থেকে শেষ করায় জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।

আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাই পর্ব থেকে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে।

চার সেমিফাইনালিস্ট এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এই বাছাই টুর্নামেন্টে একাধিকবারের চ্যাম্পিয়ন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর