[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান গেমস বাছাই

পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬ ১৬:০৪ পিএম

ব্যাংককে বিমান বাহিনীর হকি টার্ফে বি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে মান বাঁচিয়েছে বাংলাদেশ।

 তবে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। বি-গ্রুপে দুই দলের সমান চার পয়েন্ট করে থাকলেও গোল পার্থক্যে শেষ চারে জায়গা করে নিয়েছে উজবেকরা। ফলে এখন লাল সবুজদের খেলতে হবে পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসাবে সেমিতে গেলে শ্রীলংকা। শেষ চারে জায়গা না পেলেও হয়তো আফসোস নেই, কারন এই টুর্নামেন্ট থেকে ছয়টি দল খেলবে আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে।

ম্যাচের শুরু থেকেই উজবেকিস্তানের সঙ্গে সমানতালে খেলতে ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন মিরনশখ অর্থিকবোয়েভ (১-০)। তবে বাংলাদেশ হাল ছাড়েনি। যদিও প্রথম কোয়ার্টারের গোল শোধ দিতে সময় লেগেছে চতুর্থ কোয়ার্টার অবদি। ৪০ মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম।

ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে বাংলাদেশ পেনাল্টি কর্নারে ভুগেছে বেশি। ছয়টি সুযোগ পেয়েও গোল করতে পারেনি তারা। তবে এমন ড্রয়ের কারণ হিসাবে খরতাপকেই দুষলেন বাংলাদেশ দলের ম্যানেজার ইমাম হোসেন। তার কথা, ‘শেষ দুটি ম্যাচেই আমাদের অনেক গোল মিস হয়েছে। গোলকিপার গোল হজম করেছে। আমাদের চেয়ে উজবেকিস্তান অনেক ভাল দল। তারা খুব বেশি একটা সুযোগ পায়নি। আসলে প্রচন্ড রোদই ছেলেদের এমন বাজে পারফরম্যান্সের জন্য দায়ী।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর