রোমাঞ্চকর ম্যাচ জিতে পঞ্চম বাংলাদেশ
আগেরদিন হংকং চায়নাকে হারিয়ে এশিয়ান গেমস হকির মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। শুক্রবার ব্যাংককের বিমান বাহিনীর টার্ফে ছিল স্থান নির্ধারণীর আরেক ম্যাচ।
খেলায় চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়ে বাংলাদেশ পঞ্চম হয়েছে। ডিফেন্ডার আশরাফুল ইসলাম জোড়া গোল করে দলকে জিততে সহায়তা করেন। এর আগে গ্রুপ পর্বের ম্যাচও জিতেছিল বাংলাদেশ। সেবার ৪-৩ গোলে জয় পেয়েছিল রোমান-আমিরুলরা।
ম্যাচ শুরুর সাত মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোল দলকে লিড এনে দেন। চার মিনিট পর চাইনিজ তাইপে ম্যাচে সমতা ফেরায়। উই চেংজে আক্রমণ থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন। ১৭ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার (পিসি) থেকে দলকে এগিয়ে নেন। ২২ মিনিটে চাইনিজ তাইপে পাল্টা গোল দেয়। লো হাও কাই গোল করে বাংলাদেশের উচ্ছ্বাস থামিয়ে দেন। মিনিট চারেক পর বাংলাদেশও নিজেদের শক্তি আবারও দেখায়। আক্রমণ থেকে দারুণ ফিনিস করে দলকে ৩-২ এ এগিয়ে নেন মেহরাব হোসেন।
শেষ পর্যন্ত এ স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ জয় নিয়ে টার্ফ ছাড়ে। এবার প্রথমবারের মতো ফেডারেশন ও কোচ আশিকুজ্জামানের ব্যর্থতায় বাংলাদেশকে পঞ্চম হতে হয়েছে। অথচ এই বাছাইয়ে লাল সবুজ দল চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হতো। এবারের আসরে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারালেও শ্রীল ংকার কাছে ৩-২ গোলে হেরে এবং উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। তবে স্থান নির্ধারনী ম্যাচে হংকং চায়নাকে ৩-২ গোলে হারিয়ে অবশেষে এশিয়ান গেমস নিশ্চিত করে লাল সবুজের হকি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: