কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬
আরাফাত দাড়িয়া চ্যাম্পিয়ন, মহিউদ্দিন পলাশ রানারআপ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬।
ক্রীড়া উৎসবের অংশ হিসেবে আজ রবিবার (২৮ জুন, ২০২৬) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে কল ব্রিজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রায় অর্ধশত সদস্যের অংশগ্রহণে প্রথম রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল পর্ব শেষে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। ফাইনালে দৈনিক প্রভাত-এর আরাফাত দাড়িয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। দৈনিক খবরের কাগজ-এর মহিউদ্দিন পলাশ রানারআপ এবং দেশ টিভি-র জাহিদুজ্জামান তৃতীয় স্থান অর্জন করেন।
আগামী ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) একই স্থানে ক্রীড়া উৎসবের আরেকটি আকর্ষণ অকশন ব্রিজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ডিআরইউর সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: