[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রো-কাবাডি খেলতে ভারতে গেলেন শাহান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রো কাবাডি লিগে খেলতে ভারতে গেলেন বাংলাদেশের তারকা খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান।


ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রো কাবাডি লিগে খেলতে ভারতে গেলেন বাংলাদেশের তারকা খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। এই আসরে তিনি বর্তমান চ্যাম্পিয়ন দল হারিয়ানা স্টিলার্সের হয়ে খেলবেন। এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় শাহান।

 

গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো-কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপিতে কিনে নেয় হারিয়ানা স্টিলার্স। শাহ মোহাম্মেদ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাবাডি দলের একজন নির্ভরযোগ্য সদস্য। তার কৌশলগত দক্ষতা তাকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে।

 

এই লিগে শাহানের অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয় বরং বাংলাদেশের কাবাডির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর