জাতীয় কাবাডিতে মৌলভীবাজার চ্যাম্পিয়ন
তারুণ্যের উৎসব জাতীয় কাবাডির পুরুষ বিভাগে মৌলভীবাজার ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।
আজ রোববার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৭-১৯ পয়েন্টে খুলনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রথমার্ধে ১৩-৬ পয়েন্টে এগিয়েছিল তারা।
মেয়েদের বিভাগের ফাইনালে রংপুর ৪১-৩৫ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে ২৩-১৫ পয়েন্টে এগিয়েছিল রংপুর।
পুরুষ বিভাগে টুর্নামেন্ট সেরা মৌলভীবাজারে সাইদুল ইসলাম, সেরা রেইডার খুলনার আবুল কাশেম ও সেরা ডিফেন্ডার মৌলভীবাজারের তারেক। মেয়েদের বিভাগে টুর্নামেন্ট সেরা রংপুরের অন্তরা, সেরা রেইডার ব্রাহ্মণবাড়িয়ার নাহিদা ও সেরা ডিফেন্ডার রংপুরের রোজিনা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: