কাবাডির ‘দৃশ্যমান উন্নতি’ নারী বিশ্বকাপ আয়োজন!
গত ২০ বছর এশিয়ান গেমসে পদকহারা পুরুষ কাবাডি দল। মেয়েরা পদক বঞ্চিত ১১ বছর ধরে। ঘরোয়া কাবাডিতে অর্থ আর চাকচিক্যই অভাব নেই। কিন্তু আন্তর্জতিক আসর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। তারপরও নাকি কাবাডিতে ‘দৃশ্যমান উন্নতি’ হচ্ছে।
গত ২০ বছর এশিয়ান গেমসে পদকহারা পুরুষ কাবাডি দল। মেয়েরা পদক বঞ্চিত ১১ বছর ধরে। ঘরোয়া কাবাডিতে অর্থ আর চাকচিক্যই অভাব নেই। কিন্তু আন্তর্জতিক আসর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। তারপরও নাকি কাবাডিতে ‘দৃশ্যমান উন্নতি’ হচ্ছে।
মেয়েদের বিশ^কাপ কাবাডির আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডরেশনের সাধারন সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘কাবাডির উন্নতি এখন দৃশ্যমান। তা আপনারা নিজের চোখেই দেখছেন। দেশজুড়ে চলছে জাতীয় কাবাডি। এখন আয়োজন করতে যাচ্ছি মেয়েদের বিশ^কাপ কাবাডি।’ এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম ও ফেডারেশনের সহসভাপতি ব্রি. জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।
গত আগষ্টে ভারতের বিহারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বিশ^কাপ। কিন্তু ভারতে বিশ^ কাবাডি ফেডরেশন ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের দুই গ্রুপের দ্বন্দ্বে তা আর সম্ভব হয়নি। ফলে তখন থেকেই বিশ^কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যার প্রেক্ষিতে ১৫-২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৪ দেশের অংশগ্রহনে এই বিশ^কাপ।
শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। এছাড়া এই ১৪টি দেশের মধ্যে কোনটি খেলতে না চাইলে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে পাকিস্তান ও পোল্যান্ডকে।
বিদেশি দলগুলোর আসা-যাওযা, নিরাপত্তা, আবাসন ও স্থানীয় যাতায়াত নির্বিঘœ করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয়ের কাজ চলমান রয়েছে। মেয়েদের কাবাডি বিশ্বকাপের বাজেট ধরা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ টাকা। সরকারের কাছ থেকে পাঁচ কোটি টাকা পাওয়া যাবে এবং বাকি টাকা স্পন্সর থেকে জোগাড়ের চেষ্টা করছে ফেডারেশন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: