[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সুবর্ণ এই সুযোগে পারবে কি কাবাডি পদক জিততে?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

প্রত্যাশিত সেই পদকটি এনে দিতে পারে তরুনী কাবাডি দল কারন তাদের গ্র“পে মাত্র পাঁচটি দেশ রয়েছে। বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড। পাঁচ দলের এই খেলায় চতুর্থ হলেই ব্রোঞ্জপদক পাবে বাংলাদেশ।


এশিয়ান ইয়ুথ গেমসের আগের দুই আসর থেকে শূণ্য হাতে ফিরেছিল বাংলাদেশ। এবার পদক জয়কে পাখির চোখ করেছেন কর্মকর্তারা। প্রত্যাশিত সেই পদকটি এনে দিতে পারে তরুনী কাবাডি দল কারন তাদের গ্র“পে মাত্র পাঁচটি দেশ রয়েছে। বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড। পাঁচ দলের এই খেলায় চতুর্থ হলেই ব্রোঞ্জপদক পাবে বাংলাদেশ।

কারন কাবাডিতে সেমিফাইনালিষ্ট দুই দলই ব্রোঞ্জ পায়। ডাবল লিগ পদ্ধতিতে হবে খেলাগুলো। মেয়েদের গ্র“পে শক্তিশালী দল রয়েছে ভারত ও ইরান। বাকি দুই দল শ্রীলংকা ও থাইল্যান্ডকে হারাতে পারলেই পদকের মুখ দেখতে পাবে বাংলাদেশ।


অন্যদিকে ছেলেদের বিভাগে সাত দেশ। বাংলাদেশ ছাড়াও রয়েছে শক্তিশালী ভারত, পাকিস্তান, ইরান, কাতার, থাইল্যান্ড ও শ্রীলংকা। এই বিভাগেও ডাবল লিগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এখানেও চতুর্থ হলেই ব্রোঞ্জের দেখা মিলবে লাল সবুজ শিবিরে। এবারই পদক জয়ের সুবর্ণ সুযোগ লাল সবুজের কাবাডির সামনে। তাইতো পদকের প্রত্যাশায় দলের সঙ্গে মানামায় উড়ে গেছেন কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক এসএম নেওয়াজ সোহাগও।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর