[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রীলংকাকে হারিয়ে চতুর্থ হয়ে ব্রোঞ্জ জয় কাবাডির মেয়েদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ইতিহাসের অংশ হল কাবাডির মেয়েরা। এশিয়ান যুব গেমসের বাহরাইনে চলমান তৃতীয় আসরে প্রথমবার কাবাডি যুক্ত হয়েছে এবার। প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জ জিতেছে লাল সবুজের মেয়েরা।

 

 পাঁচ দলের মধ্যে একটিতে শ্রীলংকাকে হারিয়ে মঙ্গলবার চতুর্থ হয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল।

এবারের মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড। আজ বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে এগিয়েছিল।

তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। কিন্তু প্রথমার্ধে অর্জিত অগ্রগতির কারণে শেষ পর্যন্ত ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। তবে পদক নিশ্চিতের আগে গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশের বালিকা কাবাডি দল। তারা শক্তিশালী ভারত ও ইরানের পর থাইল্যান্ডের মতো দলের কাছেও হেরেছিল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর