[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

যুব গেমসে এবার ছেলেদের পদক জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

কাবাডি ডিসিপ্লিনে অংশ নেওয়া সাত দলের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। ছেলেদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।


এশিয়ান যুব গেমসে মেয়েদের পর এবার পদক জিতল বাংলাদেশের ছেলে কাবাডি দলও। বৃহস্পতিবার বাহরাইনের মানামায় ঈসা স্পোর্টস সিটিতে কাবাডির বালক বিভাগে স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টে বিধ্বস্ত করে ব্রোঞ্জ জিতেছে লাল সবুজের দল।

এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশ নেওয়া সাত দলের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। ছেলেদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।

এর আগে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়ে ব্রোঞ্জ জিতেছিল লাল সবুজের মেয়েরা। এগের দুই আসরে কাবাডি ছিল না। তাই কোন পদক আসেনি। এবারের আসরে কাবাডি যুক্ত হতেই দুটি পদক জিতে নিয়েছে বাংলাদেশের বালক ও বালিকারা।

গেমসে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।

তবে দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েই দেশে ফিরতে হবে কাবাডি দলকে। থাইল্যান্ডের কাছে হেরেছিল মেয়েরাও।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর