নারী কাবাডি বিশ্বকাপ
ভারতের কাছে বিধ্বস্ত স্বাগতিক বাংলাদেশ
আগের দিন ফুটবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু বুধবার সেই ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। নারী বিশ্বকাপ কাবাডিতে টানা দুই ম্যাচে জয়ের পর প্রথম হারের মুখ দেখল রুপালী আক্তার বাহিনী।
শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ভারত ৪৩-১৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশকে। এর আগে এ- গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত, পরের রেইডে সমতা আনে বাংলাদেশ। লড়াকু ম্যাচের ইঙ্গিত দেওয়া দ্বৈরথ সময়ের সঙ্গে অসম হয়ে যায়। ধীরে ধীরে কোর্টে প্রতিষ্ঠিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য।
ভারত যে বিশ্বসেরা- রেইড এবং ট্যাকল দুই বিভাগেই প্রমাণ করেন ঋতু নেগি ও সোনালী বিষ্ণু সিঙ্গাতেরা। বৃষ্টি-রুপালিরা রেইড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি, ট্যাকলেও দেখাতে পারেননি মুন্সিয়ানা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: