সাউথ এশিয়ান থ্রোবলে নেপালকে হারাল বাংলাদেশ
দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়েছে বাংলাদেশে পুরুষ ও নারী থ্রোবল দল।
আজ বুধবার ঝাড়খণ্ডে অনুষ্ঠিত মেয়েদের বিভাগে বাংলাদেশ ২-০ সেটে নেপালকে হারায়। পরের খেলায় পুরুষ দলও ২-০ সেটে নেপালকে হারিেেছ। গত ১৬ জুন রাঁচিতে শুরু হয়েছে পাঁচ দেশের এই টুর্নামেন্ট।
বাংলাদেশ ছাড়াও শ্রীলংকা, নেপাল, ভুটান ও স্বাগতিক ভারত খেলছে। তবে রাজনৈতিক কারণে খেলতে আসছে না পাকিস্তান। প্রথম ম্যাচে অবশ্য ভারতের কাছে হেরেছে বাংলাদেশের দুই দলই।
.jpeg)
ঝাড়খণ্ডে যাওয়া পুরুষ দলের খেলোয়াড়রা হলেন- মিজানুর রহমান, রাইসুল ইসলাম, তৌফিকুল ইসলাম, আদদিন ইসলাম, বিএম শহিদুজ্জামান, তানভীর রিয়াদ ভূঁইয়া, তাশরিক হাসান, রিয়াদুল ইসলাম, কাইয়ুম ভূঁইয়া, বিপ্লব হোসেন, ফারুক হোসেন, ফখরুল ইসলাম, আবু জাহিদ হেলাল, রাসেল। দলের মেয়েরা হলেন- পুজা দাস, ঝর্ণা আক্তার, উর্মি আক্তার রুমা, দুলালী হালদার, সোহালী আক্তার, দীপা মন্ডল, আফরোজা আক্তার, নুরিয়া আফরিন মনি, তমা, মারসাইন্দা চৌধুরী, শিরিনা খাতুন, ইতি ইসলাম, নাজমা আক্তার, ইতি আক্তার রিয়া।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: