[email protected] শুক্রবার, ২৪শে জুলাই ২০২৬
৮ই শ্রাবণ ১৪৩৩

জাতীয় থ্রোবলে বাংলাদেশ আনসার ও জেল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে বাংলাদেশ জেল ও নারী বিভাগে আনসার শিরোপা জিতে নিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে পুলিশকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেল। তৃতীয় হয় সাউথ পয়েন্ট।

অন্যদিকে মেয়েদের বিভাগের ফাইনালে আনসার ২-০ সেটে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এই বিভাগের তৃতীয় হয় ফিরোজ স্মৃতি।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী (ইডি) দৌলতুজ্জামান খাঁন। এ সময় পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান, আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান, থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ডা. শরীফ আশরাফউজ্জামান, সহসভাপতি দীন ইসলাম এবং সদস্য বিএম শহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর