[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রাগবিতে আনসারের হ্যাটট্রিক শিরোপা, সেনাবাহিনীর সপ্তম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ মে ২০২৬ ০৯:০৫ এএম

বিশ্বে অনেক দেশেই রাগবি অত্যন্ত জনপ্রিয় খেলা। বাংলাদেশে রাগবির প্রচার-প্রসার সেভাবে হয়নি। এরপরও প্রায় প্রতি বছরই রাগবি ফেডারেশন জাতীয়ভাবে প্রতিযোগিতা আয়োজন করে।

নারী ও পুরুষ রাগবি উভয় বিভাগের ফাইনালে কোনও প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ৩৪-০ পয়েন্টে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। নারী বিভাগে বাংলাদেশ আনসার ২৪-০ পয়েন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে হারায়।

ফুটবল, ক্রিকেটের বাইরে অন্য সকল খেলার মতো রাগবিও সার্ভিসেস বাহিনীর ওপর নির্ভরশীল। জাতীয় ও ভালো মানের খেলোয়াড়রা সার্ভিসেস সংস্থার সঙ্গে চাকরি ও চুক্তিতে থাকেন। ফলে জেলা ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে সার্ভিসেস সংস্থার ম্যাচগুলোর ব্যবধান থাকে ব্যাপক।

পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর ওবায়দুর রহমান আর নারী বিভাগে আনসারের মোহসিনা লতা। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। এ সময় ফেডারেশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর