[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সংবর্ধনা পেলেন ব্রোঞ্জয়ী নারী ভলিবল খেলোয়াড়রা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ১৫:০৩ পিএম

অবশেষে সংবর্ধনা পেলেন ব্রোঞ্জয়ী নালী ভলিবল খেলোয়াড়রা। মালদ্বীপের মালে শহরে গত ২০ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় নারী কাভা কাপ ভলিবল টুর্ণামেন্ট। যেখান থেকে ইতিহাস গড়া সাফল্য বয়ে আনে নারী ভলিবল খেলোয়াড়রা। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে জিতেন ব্রোঞ্জ পদক।

বাংলাদেশের ভলিবল ইতিহাসে যা আগে আর কখনো ঘটেনি। সেই অসাধ্য সাধন করা নারী ভলিবল খেলোয়াড়রে সংবর্ধনা দিতে বাংলাশে ভলিবল ফেডারেশনের লেগে গেলো প্রায় দুই মাস। তাও স্বস্তির কথা। অবশেষে তো পেয়েছেন স্বীকৃতি আর সংবর্ধনা। সেইসাথে অর্থ পুরস্কারও। সেটিই কম কি। জাতীয় দলের স্কোয়াডে থাকা ১৪জন নারী ভলিবল খেলোয়াড়ের প্রত্যেকেই প্রদান করা হয় ২৫ হাজার টাকা করে এবং ক্রেস্ট। অপরদিকে কোচ, ম্যানেজার, নারী কো-অর্ডিনেটরসহ ৬জনকেও প্রদান করা হয় ২০ হাজার করে টাকা ও ক্রেস্ট। পুরো টাকাটাই প্রদান করা ফেডারেশনের তহবিল থেকে।

রাজধানীর পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আজ (শনিবার) অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি। প্রধান অতিথি হিসেবে খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে আর্থিক পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

বাংলাশে ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়ালের সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মো. জাহেদ পারভেজ চৌধুরী, ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, সহ-সভাপতি মাছুদুল আলম, নারী ভলিবল কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন এবং সদস্য সোহেল রানা লিংকন।

 

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর