[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতশৈয়া ভারোত্তোলন কেন্দ্র, ভারোত্তোলকদের ভরসার ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ভারোত্তোলন ফেডারেশন তাদের গেমসের ক্রীড়াবিদদের অনুশীলন ক্যাম্প করাচ্ছে বাগেরহাটের ফকিরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে।

 

দীর্ঘ দিন ধরেই ভেন্যু সংকটে রয়েছে দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশনগুলো। তাই এক ভেন্যু ভাগাভাগি করে সাউথ এশিয়ান গেমসের অনুশীলন করছে অনেকেই। যেমন মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করেছে কুস্তি, উশু, জুডো ও ফেন্সিং। আবার অনেক ক্রীড়া ফেডারেশনই নিবিড় অনুশীলনের জন্য চলে গেছে ঢাকার বাইরে। যেমন ভারোত্তোলন ফেডারেশন তাদের গেমসের ক্রীড়াবিদদের অনুশীলন ক্যাম্প করাচ্ছে বাগেরহাটের ফকিরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে।

আগামী বছর ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিতব্য ১৪তম সাউথ এশিয়ান গেমস। আগের দুই গেমসের মতো এই আসরেও স্বর্ণপদক জয় অব্যাহত রাখতে চায় ভারোত্তোলন ফেডারেশন। কিন্তু ঢাকায় মিলছিল না অনুশীলনের ভেন্যু। তাই স্বর্ণজয়ের ধারা অবাহত রাখতে অনুশীলনের জন্য সুদূর বাগেরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রকেই বেছে নিয়েছে ফেডারেশন। সবুজের সমারোহে ইসলমিক সলিডারিটি গেমস ও সাউথ এশিয়ান গেমসের জন্য সেখানে নিবিড় অনুশীলন করছেন আটজন ভারোত্তোলক। এরা হলেন- ৬৫ কেজি ওজনশ্রেণীর বাকি বিল্লাহ, ৬০ কেজির তৌকির হাসান, ৭৯ কেজির সুমন চন্দ্র রায়, ৮৮ কেজির সাকায়েত হোসেন প্রান্ত, ১১০ কেজির আমিনুল হক, উর্ধ্ব ১১০ শাওন ইসলাম, ৬৩ কেজি শায়লা আক্তার বৃষ্টি ও ৬৯ কেজিতে অংশ নিতে যাওয়া মাবিয়া আক্তার সীমান্ত। তবে সিনিয়রদের সঙ্গে প্রশিক্ষণের সুবিধার্ধে ঢাকায় কিছুদিন অনুশীলন করছে মাবিয়া।


এদের মধ্য থেকে বাকি বিল্লাহ, সাকায়েত হোসেন, সুমন চন্দ্র রায় ও মাবিয়া আক্তার এই চারজন আবার ইসলামিক সলিডারিটি গেমসেও অংশ নেবেন। দলের কোচ বিশ্বাস আনিছুর রহমানের কথা, ‘ভারোত্তোলন প্রশিক্ষন ও প্রতিযোগিতার জন্য সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র একটি আদর্শ জায়গা। এখান থেকেই একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়েছে। এবার ১৪তম সাউথ এশিয়ান গেমস ক্যাম্পের আয়োজক হতে পারা আমাদের বড় অর্জন। ভারোত্তোলকরা কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সঙ্গে এখানে প্রশিক্ষণ নিচ্ছে।’ মাবিয়ার বিষয়ে তার কথা, ‘গত দুটি এসএ গেমসে স্বর্ণ জিতেছিল মাবিয়া। এবার তার সামনে হ্যাটট্রিক স্বর্ণ জয়ের হাতছানি। তাই সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আশাকরি সে তার ইচ্ছা পূরন করতে পারবে। মাবিয়া আমাদের ক্যাম্পের ভারোত্তোলক। তবে আপাতত সে ঢাকায় সিনিয়রদের সঙ্গে কিছুদিনের জন্য অনুশীলন করছে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর