তাহলে কি শিরিনের শেষের শুরু?
তাহলে কি ক্যারিয়ারে শেষের শুরু দেখে ফেললেন শিরিন? অবশ্য তা মানতে নারাজ শিরিনের কোচ ও সাবেক তারকা অ্যাথলেট আবদুল্লাহেল কাফি।
১০০ মিটার স্প্রিন্টে ছিলেন অদ্বিতীয়। ১৬ বার জিতেছেন দ্রুততম মানবীর খেতাব। কিন্তু এবার সেই মুকুট হারালেন নৌবাহিনীর এই স্প্রিন্টার। জাতীয় সামার অ্যাথলেটিক্সে শুক্রবার ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে শিরিনকে হারিয়ে দ্রুততম মানবীর খেতাব ২০২২ সালের পর ফের পুনরুদ্ধার করেন। যেখানে শিরিন সময় নেন ১২.২১ সেকেন্ড। মাত্র .০২ সেকেন্ডে হেরে মুকুট খোঁয়ান শিরিন।
২০০ মিটার স্প্রিন্টেও ন্যানো সেকেন্ডে হেরে গেলেন শিরিন। সেনাবাহিনীর শারিফা খাতুন ২৫.২৪ সেকেন্ড সময় নিয়ে সেরার খেতাব শিরিনের কাছ থেকে কেড়ে নেন। শিরিনের হার .০৩ সেকেন্ডের। তিনি সময় নেন ২৫.২৭ সেকেন্ড।
তাহলে কি ক্যারিয়ারে শেষের শুরু দেখে ফেললেন শিরিন? অবশ্য তা মানতে নারাজ শিরিনের কোচ ও সাবেক তারকা অ্যাথলেট আবদুল্লাহেল কাফি। তার কথা, ‘অবশ্যই এটা শিরিনের শেষের শুরু নয়। আগামী আসরেই তার মুকুট পুনরুদ্ধার করবে শিরিন। নইলে সব গুটিয়ে আমাকে চলে যেতে হবে যশোরে (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে)।’ তিনি যোগ করেন, ‘আসলে শিরিনের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। এ নিয়্ইে সে দীর্ঘ দিন ধরে অনুশীলন করে গেছে। ওই রোগই তার কাছ থেকে এবার সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: