[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ইমরানুর নয়, বিশ্ব অ্যাথলেটিক্সে যাচ্ছেন রনি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

১৩-২১ সেপ্টেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিক্সে যাচ্ছেন হার্ডলার নাজমুল হাসান রনি। যদিও দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম ছিল আগে। কিন্তু শেষ দিকে এসে এই লন্ডন প্রবাসী না করে দেওয়ায় কপাল খুলেছে হার্ডলার নাজমুলের। জাপানের প্রতিযোগিতায় রনির নাম পাঠানো হয়েছে বলে অ্যাথলেটিক্স ফেডারেশন সূত্রে জানা গেছে।

 

গত ফেব্রুয়ারিতে ৪০০ মিটার হার্ডলসে ৫০.৮৪ টাইমিং করে ৩১ বছর আগের জাতীয় রেকর্ড ভাঙেন রনি। এবার সামারেও এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব ছিল তার।

রনিকে পাঠানো প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘রনি ও ইমরানের মধ্যে আমরা একজনকে পাঠাতে চেয়েছিলাম। ইমরান চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়েছে, সে বিশ্ব অ্যাথলেটিক্সে যেতে চায় না। ফলে রনিকে পাঠানোর সিদ্ধাশন্ত হয়েছে। তার টাইমিং এসএ গেমসে স্বর্ণ পাওয়ার মতো এবং বয়সও কম। সব কিছু মিলিয়ে তাকে বিশ্ব পর্যায়ে খেলার সুযোগ দেওয়া হচ্ছে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর