[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

কিউট-ডিআরইউ অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন বাতেন বিপ্লব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মে ২০২৬ ১৮:০৫ পিএম

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছেন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব।

বুধবার ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টে ১৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল রানারআপ হন ১৩.৬৫ সেকেন্ড সময় নিয়ে।

ঢাকাপোস্ট ডটকমের শাহাদাত হোসেন ১৪.৩৪ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।

আগামীকাল শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরুষদের টেবিল টেনিস একক ইভেন্টের খেলা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর