[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

প্যারা ব্যাডমিন্টন শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

শারীরিক অক্ষম খেলোয়াড়দের অংশগ্রহনে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্যারা ব্যাডমিন্টন। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে দুদিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন হবে বিকাল পাঁচটায়। অংশ নিবেন শতাধিক প্যারা শাটলার।

 

ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন জানান, ‘আমরা যেন তাদের বেলায় প্রতিবন্ধী শব্দটি ব্যবহার না করি। তাদেরকে যেন স্পেশাল চাইল্ড বলি। ভাবতে হবে তারা সমাজেরই একটি অংশ, ক্রীড়ার একটি অংশ। ফেডারেশনের পক্ষ থেকে তাদের জন্য পূর্ণ সমর্থন থাকবে।’

বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন সোয়াদ, নাসিমা খাতুন, মোয়াজ্জেম হোসেন অহিদুল, আল আমিন জুমাররা থাকবেন অতিথি হিসেবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর