[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএ গেমসের শেফ দ্য মিশন জোবায়েদুর রহমান রানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ০৯:০৮ এএম

তবে এসএ গেমসের জন্য শেফ দ্য মিশন হিসাবে বিওএর সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরকে নির্বাচিত করা হলেও তা পরিবর্তন করা হয়েছে। এই গেমসের শেফ দ্য মিশন হিসাবে যাবেন জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় এবং ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক জোবায়েদুর রহমান রানা।

চার মাসে তিনটি গেমসে অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে অক্টোবরে বাহরাইনের মানামায় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদী আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস এবং আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৪তম সাউথ এশিয়ান (এসএ) গেমস। প্রথম দুই গেমসের শেফ দ্য মিশন যথাক্রমে বিওএর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির এবং অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরীকে।

তবে এসএ গেমসের জন্য শেফ দ্য মিশন হিসাবে বিওএর সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরকে নির্বাচিত করা হলেও তা পরিবর্তন করা হয়েছে। এই গেমসের শেফ দ্য মিশন হিসাবে যাবেন জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় এবং ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক জোবায়েদুর রহমান রানা।
বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর এ প্রসঙ্গে মিডিয়াকে বলেন, ‘সিরাজউদ্দিন আলমগীরের পরিবর্তে এসএ গেমসে জোবায়েদুর রহমান রানাকে শেফ দ্য মিশনের দায়িত্ব দেয়া হয়েছে।’ তিনি যোগ করেন, ‘জনাব সিরাজউদ্দিন আলমগীর এখন কোনো ফেডারেশন বা স্থানীয় ক্রীড়া সংস্থায় নেই। তিনি বিওএ সাধারণ পরিষদের সদস্যও নন। সক্রিয় প্রতিনিধিত্বের প্রেক্ষিতে বিওএ সাধারণ পরিষদের সদস্য জনাব জোবায়েদুর রহমান রানা শেফ দ্য মিশন এখন পর্যন্ত।’
৩০ জুলাই বিওএ সাধারণ সভা আয়োজন করে। সেখানে প্রথমে প্রকাশিত কাউন্সিলর তালিকায় ছিলেন না জোবায়েদুর রহমান রানা। পরবর্তীতে ২৭ জুলাই সর্বশেষ প্রকাশিত তালিকায় তিনি বিওএ সভাপতি কর্তৃক কাউন্সিলর মনোনীত হয়েছিলেন। সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করেন।

 

আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠেয় গেমসে ২৬টিতে অংশ নেবে বাংলাদেশ। বাড়তি ডিসিপ্লিনটি হল বিলিয়ার্ড অ্যান্ড ¯œুকার। এই গেমসে আরচ্যারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল. গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, উশু, রাগবী এবং বিলিয়ার্ড অ্যান্ড ¯œুকার ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।

২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান ইয়ুথ গেমস। এই আসরে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এশিয়ান ইয়ুথ গেমসে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল (থ্রি নট থ্রি), গলফ, জুডো, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন, কুস্তি, কাবাডি ও সাইক্লিং ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।

এছাড়া আগামী ৭ থেকে ২১ নভেম্বর সউদী আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। এই গেমসে বাংলাদেশের ডিসিপ্লিনগুলো হলো-অ্যাথলেটিক্স, ফেন্সিং, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, বাস্কেটবল (থ্রি নট থ্রি), জুডো ও তায়কোয়ান্দো।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর