এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো?
কেদার যাদবের মনে কোনো শঙ্কা নেই। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া মহাদেশীয় টুর্নামেন্টের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে না বলে জানিয়েছেন তিনি। নিশ্চিত হয়েই নাকি জানিয়েছেন ভারতের সাবেক এই ব্যাটার।
২৯ আগষ্ট শুরু হবে এশিয়া কাপ। বাকি আর মাত্র ২০ দিন। এর পরেই দামামা বেজে উঠেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন যুদ্ধও হয়েছে দুই দেশের মধ্যে। যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।
এতটাই যে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে না কোনো খেলাতেই। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ বয়কট করে ভারত। পাকিস্তান আবার এশিয়া কাপ হকি খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাই স্বাভাবিকভাবেই এশিয়া কাপের ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে।
তবে কেদার যাদবের মনে কোনো শঙ্কা নেই। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া মহাদেশীয় টুর্নামেন্টের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে না বলে জানিয়েছেন তিনি। নিশ্চিত হয়েই নাকি জানিয়েছেন ভারতের সাবেক এই ব্যাটার।
আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচ নিয়ে কেদার যাদব বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয়। ভারতের সামর্থ্য জেনেই বলছি, পাকিস্তানের বিপক্ষে যেকোনো মাঠে জিতবে ভারত। তবে গ্যারান্টি দিচ্ছি যে এই ম্যাচটি হবে না।’
অপারেশন সিঁদুরের প্রশংসা করে কেদার যাদব আরো বলেছেন, ‘অপারেশন সিঁদুরের জবাবটা ছিল ব্যাপক। তাৎক্ষণিক জবাব দিয়েছে। নতুন এবং সক্ষম ভারত দেখিয়ে দিয়েছে তাদের ভূখ-ে ঢুকে শত্রুকে ধ্বংস করতে পারে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: