[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

তারুণ্যের উৎসবে প্যারা ক্রিকেটার বাছাই

পরিচয় একটাই, ওনারা ক্রিকেটার : তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটি তারুণ্যের উৎসবে সামিল হয়েছে মঙ্গলবার। তারা দুদিন ব্যাপী ট্রায়ালের আয়োজন করেছে। এই উৎসবে তামিম ইকবাল ছাড়া সাবেক ক্রিকেটার সানোয়ার, আতহার আলী খান, হাবিবুল বাশার সুমন, সেজান উপস্থিত ছিলেন। বুধবার মাহমুদউল্লাহ রিয়াদ, আকরাম খান, মুশফিকুর রহিম আসবেন এই আয়োজন দেখতে।


দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ক্রিকেটাররা হাজির হন। ট্রেনে বা বাসে চেপে অনেক রাতে জেগে এসেছেন। তামিম ইকবালকে দেখে তারা বেশ খুশি। 


তামিম এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান।


তিনি বলেন,‘ ওনারা তো ক্রিকেট ভালবেসে খেলে। এই খেলায় তো অনেক টাকা পাবে না। আর ক্রিকেটারের গায়ে ট্যাগ লাগানো ঠিক না। এই যেমন ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটার, নারী ক্রিকেটার, সিনিয়ার ক্রিকেটার আবার জুনিয়র ক্রিকেটার বলা উচিত না। যিনি ক্রিকেট খেলেন তিনি ক্রিকেটার। আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত। এখানে বলার কিছুই নাই। আমরা সবসময় একটা কথা বলি, আমরা সবাই সমান। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই সমান হয়ে থাকি, তাহলে এখানে ট্যাগ কেন? সো আমার প্রশ্ন তাদের কাছেযে আপনারা যখন বলেন যে সবাই সমান, সমান থাকলে ট্যাগ কেন? তাদেরকে শুধু ক্রিকেটারই বলা উচিত।’


হাবিবুল বাশার সুমন বেশ সন্তুষ্ট এমন আয়োজনে। তিনি বলেন,‘ এমন আয়োজন আরো হওয়া উচিত। এদের খেলা দেখেছি। দুই একজন খুব ভাল খেলে এখানে। বেশ জোরে বল করে। আবার ব্যাটিংয়েও বেসিক বেশ ভাল মনে হলো। এভাবে এই শ্রেণির ক্রিকেটে আমরা ভাল করবো।’

আজ এই আসরের দ্বিতীয় দিন। গতকাল বাছাই কমিটি কয়েকজনকে বাছাই করেছে। তামিম ইকবাল বাছাই প্রক্রিয়া দেখেছেন। আর সবার সাথে গ্রুপ ফটো তোলার পাশাপাশি সময় দিয়েছেন। সংবাদ মাধ্যমে অন্য প্রসঙ্গেও কথা বলেছেন। সেপ্টেম্বরে চট্টগ্রামের হয়ে এনসিএলে খেলবেন,‘ আমার শরীর এখন ভাল আছে। ইনশাআল্লাহ ক্রিকেটে ফিরব।’

এছাড়া সম্প্রতি ফিক্সিং ইস্যু নিয়েও কথা বলেছেন,‘ আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্টটা কতটা নির্ভরযোগ্য, সেটাও তো আমরা জানি না। তো যারা দায়িত্বে আছেন, তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি প্রকাশিত হয়, তখন এটা নিয়ে কথা বলা যাবে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর