[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

শ্রীলংকান ক্রিকেটে ফের সরকারি হস্তক্ষেপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ০৯:০৪ এএম

দুর্নীতিতে অভিযুক্ত শ্রীলংকার ক্রিকেট বোর্ডের (এসএলসি) বর্তমান কমিটিকে চলতি সপ্তাহের মধ্যে দায়িত্ব ছেড়ে দিতে বলেছে দেশটির সরকার।

শ্রীলংকান ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের ইতিহাস অবশ্য নতুন নয়। বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ২০২৩ সালের নভেম্বরে শ্রীলংকার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। দীর্ঘ আলোচনার পর ২০২৪ সালের জানুয়ারিতে শেষে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

বুধবার বার্তা সংস্থা এএফপিকে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বোর্ড পুনর্গঠনে নতুন প্রশাসনের পথ সুগম করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

এসএলসি শ্রীলংকার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরে এর শীর্ষ কর্তাদের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ উঠছে। বর্তমানে বোর্ডটির নেতৃত্বে রয়েছেন চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করা শাম্মি সিলভা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের নেতৃত্বে শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। জনগণের তীব্র অসন্তোষের পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর