[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে তানজিদ-অমিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ০৯:০৪ এএম

পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে রবিবার প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ১৬ মে সিলেটে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার। একজন হচ্ছেন সাদা বলে নিয়মিত মুখ তানজিদ হাসান, আরেকজন নতুন মুখ অমিত হাসান।

২৩ বছর বয়সী অমিত মূলত ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তার গড় ৪৯।

এদিকে পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম প্রায় ছয় মাস পর আবার টেস্ট দলে ফিরেছেন। অফ স্পিনার নাঈম হাসানও প্রায় এক বছর পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন।

বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার বলেছেন, ‘তানজিদকে আমরা টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনায় রেখেছিলাম। তার প্রথম শ্রেণির রেকর্ড খুবই ভালো এবং আমরা মনে করি, সে এই সুযোগ পাওয়ার যোগ্য। তার টেকনিক ভালো, স্বাভাবিক দক্ষতাও আছে। সুযোগ পেলে দীর্ঘ ফরম্যাটে ভালো করবে বলে আমরা আত্মবিশ্বাসী।’

অমিতকে নিয়ে তার কথা, ‘অমিত তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই দলে জায়গা পেয়েছে। তার মানসিকতা আলাদা করে নজরে পড়ে, যা টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা দরকার, যা সে দীর্ঘ সময় ধরে দেখিয়েছে।’

টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর