[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

মালিঙ্গাকে পেছনে ফেলে রশিদ খানের অনন্য কীর্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মে ২০২৬ ১৬:০৫ পিএম

আইপিএলের কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সেরা দশে উঠে এলেন গুজরাট টাইটানসে খেলা আফগানিস্তানের স্পিনার রশিদ খান। খবর এনডিটিভির।

জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করেন রশিদ। চার ওভারে মাত্র ৩৩ রান দিয়ে শিকার করেন চার উইকেট। তার ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় রাজস্থানের ব্যাটিং লাইনআপ। এই ম্যাচেই অনন্য কীর্তিটি গড়েন রশিদ।

আফগান এই লেগ স্পিনারের শিকার হন ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, রবিন্দ্র জাদেজা ও শুভম দুবে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের আগ্রাসী ব্যাটিং থামিয়ে দেন এই আফগান স্পিনার।

আইপিএলে এখন পর্যন্ত ১৪৭ ম্যাচে রশিদের উইকেট সংখ্যা ১৭৩, গড় ২৩.৭২। রয়েছে তিনটি চার উইকেট নেয়ার কীর্তি। তার সেরা বোলিং ৪/২৪। বর্তমানে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি যুজবেন্দ্র চাহাল। পাঞ্জাব কিংসের এই স্পিনারের ঝুলিতে রয়েছে ১৮৪ ম্যাচে ২২৯ উইকেট।

চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন রশিদ। ১১ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। গড় ২২.৬০ এবং ইকোনমি রেট ৮.২৬। তার সেরা বোলিং ৪/৩৩। অন্যদিকে ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ ধরে রেখেছেন গুজরাটের পেসার কাগিসো রাবাদা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর