[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা করতে আইসিসি প্রতিনিধি দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জুন ২০২৬ ২০:০৬ পিএম

আগামী রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবির নির্বাচনীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধি দলকে ঢাকায় পাঠিয়েছে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মেদ মুসাজে ও জিম্বাবুয়ে ক্রিকেটের তাভেঙ্গুয়া মুকুলানি বাংলাদেশে এসেছেন। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবি নির্বাচনী প্রক্রিয়াসহ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন আইসিসি বোর্ডের এই দুই প্রতিনিধি।

এদিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে গতকালই জানিয়েছিল, ‘‘বিসিবি জানতে পেরেছে যে, আগামী সময়টায় আইসিসির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে। এই সফরকালে প্রতিনিধিদলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য তথ্য সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে।”

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর