[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চার বছর পর বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, সূচি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জুন ২০২৬ ১৫:০৬ পিএম

চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলকে আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড ক্রিকেট। এটি হবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের তাদের ঘরের মাঠে গ্রীষ্মকালীন মৌসুমের একমাত্র সিরিজ। দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বুধবার (৩ জুন) সিরিজের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। তিন ভেন্যুতে দুই দল ৬টি ম্যাচ খেলবে। প্রথম দুই টি-টোয়েন্টি হবে নেলসনে। শেষ টি-টোয়েন্টি ওয়েলিংটনে। একই ভেন্যুতে হবে প্রথম ওয়ানডে। শেষ দুইটি ওয়ানডে হবে মাউন্ট মঙ্গানুইতে।

বাংলাদেশের নারীরা সবশেষ নিউজিল্যান্ড সফর করেছিল ২০২২ সালে। সেবারও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল দুই দল। টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ সফরকারীরা হেরেছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান বিপণন ও বাণিজ্যিক কর্মকর্তা গ্লেন ক্রিচলি বলেছেন, ‘‘বাংলাদেশ নারী ক্রিকেটে ক্রমাগত উন্নতি করছে। আমরা জানি তাদের বিপক্ষে ভালো করতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হওয়ায় আমরা রোমাঞ্চিত। বাংলাদেশ সিরিজটি সেই টুর্নামেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতির সুযোগ করে দেবে।”

নিউজিল্যান্ডে বাংলাদেশের নারীদের খেলার সূচি

টি-টোয়েন্টি সিরিজ
১০ ডিসেম্বর: নেলসন
১২ ডিসেম্বর: নেলসন
১৫ ডিসেম্বর: ওয়েলিংটন

ওয়ানডে সিরিজ
১৮ ডিসেম্বর: ওয়েলিংটন
২১ ডিসেম্বর: মাউন্ট মঙ্গানুই
২৩ ডিসেম্বর: মাউন্ট মঙ্গানুই

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর