[email protected] বৃহঃস্পতিবার, ১১ই জুন ২০২৬
২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এনএসসি থেকে বিসিবি পরিচালক হলেন যারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ জুন ২০২৬ ০১:০৬ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ২ জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার এনএসসি থেকে মনোনীত সেই দুই পরিচালক হলেন- শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।

আজ (৭ জুন) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এক বিজ্ঞপ্তিতে এই দুই পরিচালককে মনোনয়ন দেয়ার কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান।

জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি নির্বাচনে পাচজনকে কাউন্সিলর করতে পারে। সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরির সঙ্গে পাঁচ জন কাউন্সিলরের তালিকায় ছিলেন সফররাজ আহমেদ এবং রুহুল আমিনও। দুই জনই ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নয়। অপরিচিত দুই মুখকেই জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে।

এই ২ জন বাদে বাকি ২৩ পদের জন্য আজ (৭ জুন) অনুষ্ঠিত হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলেছে ভোটগ্রহণ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর