[email protected] বৃহঃস্পতিবার, ১১ই জুন ২০২৬
২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ জুন ২০২৬ ২১:০৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

গত রোববার অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হওয়ার পর, পর্ষদের সভায় তিনি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন। এর আগে দুই মাস অ্যাডহক কমিটির প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন দেশসেরা সাবেক এই ওপেনার।

বিসিবির নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্যে জেলা-বিভাগ থেকে ১০ জন, ঢাকার ক্নাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ২ জন। অবশ্য নির্বাচনের একদিনের মাথায় রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে ২৪ জন বোর্ড পরিচালকদের নিয়ে প্রথমবারের মতো বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। বৈঠকে বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করেছেন তিনি। বিসিবির দৈনন্দিন কার্যক্রম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই কমিটিগুলো গঠন করা হয়েছে।

বিসিবির নতুন দায়িত্বপ্রাপ্তদের তালিকা:

ফ্যাসিলিটিজ- তামিম ইকবাল
ফাইন্যান্স কমিটি- ইসরাফিল খসরু
গেম ডেভেলপমেন্ট- ফাহিম সিনহা
এইজ গ্রুপ কমিটি- মিনহাজুল আবেদিন নান্নু
হাই পারফরম্যান্স (এইচপি) ও গ্রাউন্ডস- শাহনিয়ান তানিম
মেডিকেল কমিটি- মাহবুব শামীম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন- আসিফ রব্বানী
অডিট কমিটি- সাইদ বিন জামান সৌরভ
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি- ইয়াসির ফয়সাল
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম)- মঈন উদ্দিন চৌধুরি
উইমেন্স উইং- রফিকুল ইসলাম বাবু

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর