[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ জুন ২০২৬ ২২:০৬ পিএম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। আজ (২২ জুন) এক বিবৃতিতে মুশফিকের মাসসেরা হওয়ার খবর জানিয়েছে আইসিসি।

মাসসেরা হওয়ার প্রতিযোগিতায় মুশফিক পেছনে ফেলেছেন বাংলাদেশেরই আরেক ক্রিকেটার তাইজুল ইসলাম এবং নেপালের দিপেন্দ্র সিং আইরিকে।

পাকিস্তান সিরিজে মুশফিকুর রহিম ষাটের বেশি গড়ে করেছিলেন ২৫৩ রান। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭১ রান, সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে করেন ১৩৭। এই পারফরম্যান্স তাকে সিরিজসেরার পুরস্কারও এনে দেয়।

অন্যদিকে, তাইজুল ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি স্পিনার ২ ম্যাচে কেবল ১৯.৬১ গড়ে নিয়েছিলেন ১৩ উইকেট। সিলেটে দ্বিতীয় ইনিংসে ১২০ রানের বিনিময়ে পান ৬ উইকেটের দেখা। পাশাপাশি সিরিজে ব্যাট হাতে ৫৮টি গুরুত্বপূর্ণ রানও করেন তিনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর