দুই অভিষিক্তকে নিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাঁচ বছর পর জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হওয়া এই টেস্টে টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড নাগারভা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে।
এদিকে এই টেস্টে দুই নতুন মুখকে নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। জাতীয় দলের হয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয় ও অমিত হাসানের। প্রথম টেস্ট খেলতে নেমেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়ার সুযোগ পাচ্ছেন এই দুই ক্রিকেটার।
চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ দল। এই সফরে টেস্টের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।
দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।
এরপর বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এসব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। এই সিরিজ দিয়েই জিম্বাবুয়ে সফর শেষ করবে বাংলাদেশ দল।
এর আগে, ২০২৫ সালের এপ্রিলে সর্বশেষ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক,মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান , তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: