[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

জিম্বাবুয়ের কাছে হেরেও টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

হারারে টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্স হতাশাজনক হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এসেছে উল্টো খবর। নিজেদের কোনো ম্যাচ না খেলেই এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে টাইগাররা।

বাংলাদেশের এই অগ্রগতির পেছনে ভূমিকা রেখেছে অন্য দুটি টেস্টের ফল। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে হারিয়েছে নিউজিল্যান্ড, আর অ্যান্টিগায় শ্রীলঙ্কাকে ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে শ্রীলঙ্কার বড় পরাজয়ের কারণে তাদের পয়েন্ট শতাংশ কমে যাওয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ ও ভারত।

আইসিসির সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩। এই হারেও তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। কোনো ম্যাচ না খেলেই এক ধাপ এগিয়ে পঞ্চম হয়েছে ভারত, তাদের পয়েন্ট ৪৮.১৫ শতাংশ। আর ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা।

টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (৭৫.০০) এবং তৃতীয় স্থানে নিউজিল্যান্ড (৭২.২২)।

অন্যদিকে সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর