[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের পথে লিটন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট হারের পর বাংলাদেশের অবস্থা লেজে গোবরে। সামনে ওয়ানডে সিরিজ। তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজে কঠিন প্রতিদ্বন্দ্বীতা হবে তা অনুমান করা যাচ্ছে সহজেই।

সেই লড়াইয়ে লিটন দাসকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। চোটের কারণে টেস্ট ম‌্যাচ খেলতে পারেননি। ওয়ানডে সিরিজও ছিল শঙ্কায়। তবে সব শঙ্কা পেরিয়ে জিম্বাবুয়ের পথে উড়াল দিয়েছেন লিটন। বুধবার সকালে লিটন ধরেছেন জিম্বাবুয়ের বিমান।

তবে প্রথম ওয়ানডেতে তার খেলা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। দ্বিতীয় ওয়ানডে থেকে খেলতে পারেন। এমনটাই টিম ম‌্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

জাতীয় দলের ফিজিও সোমবার ভিডিও বার্তায় জানান লিটনের চোটের সবশেষ অবস্থা।

“লিটন কুমার দাস বাঁ পায়ের কাফ মাসেলের ইনজুরিতে ভুগছেন। এটি এখনও গ্রেড-১ পর্যায়ে আছে। সাধারণত ২-৩ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা। ইতিমধ্যে দুই সপ্তাহ পার হয়েছে। আশা করছি, তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন। (জিম্বাবুয়েতে) প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা খুবই কম। ফিটনেস টেস্ট এবং অন্যান্য সব প্যারামিটারে পাস করতে পারলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলার সম্ভাবনা আছে।”

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী সোমবার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর