[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঠ বদলে গেল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

গুঞ্জন ছিল আগের থেকেই। লর্ডস টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চাচ্ছে না। নিজেদের উইকেট নিয়ে সন্তুষ্ট না হওয়াতেই লর্ডসের ‘মালিক’ মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চাচ্ছিল না।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের কথা রেখেছে। আগামী বছর ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লন্ডনের আগের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু ওভালে। ৯ থেকে ১৩ জুন পর্যন্ত হবে এই মেগা ফাইনাল ম্যাচ।

গত মাসে লর্ডস প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টের পিচকে আইসিসি বলেছিল অসন্তোষজনক। ১৬৬ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচটি। ১৪০ বছরের মধ্যে লর্ডসে সংক্ষিপ্ততম টেস্ট সেটি, যেখানে দুই দল উভয় ইনিংসে অলআউট হয়েছে। এমসিসি-র সিদ্ধান্ত, এখনই পিচ উন্নত করতে হবে।

২০২৫ সালে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল। হাউসফুল সেই আয়োজন আইসিসির মন কেড়েছিল। পরবর্তীতে তিনটি চক্রের ফাইনাল আয়োজনের দায়িত্ব ইংল্যান্ডকে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।

২০২৭ সালের ফাইনালও লর্ডসে আয়োজন করার পরিকল্পনা ছিল। কিন্তু আপাতত তা হচ্ছে না। তবে ভবিষ্যতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে ফিরবে, আশাবাদী এমসিসির। ২০২৯ সালেই এই শিরোপার লড়াই আয়োজন করার আশায় আছে তারা।

২০১৯-২১ চক্রে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সাউদাম্পটনে। ঐ আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় দ্য ওভালে। শিরোপা নির্ধারনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বড় ব্যবধানে হারে ভারত।

২০২৩-২৫ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল আয়োজন করে ঐতিহাসিক লর্ডস ভেন্যু। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

আগামী বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। ২০২৭ সালের ২৮ মে ঐতিহাসিক লর্ডসে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে দু’দল। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর