[email protected] রবিবার, ২৬শে জুলাই ২০২৬
১০ই শ্রাবণ ১৪৩৩

লাইপজিগ থেকে ১২০ মিলিয়ন ইউরোতে রিয়ালে দিয়োমান্দে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ১৭:০৭ পিএম

রিয়াল মাদ্রিদের চলতি গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে বড় সাইনিং হতে চলেছেন ১৯ বছর বয়সী উইঙ্গার দিয়োমান্দে। মাত্র দুই মৌসুমে; প্রথমে লেগানেস এবং পরে আরবি লাইপজিগে খেলে তিনি ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছেন। খবর এএস স্পোর্টসের।

যদিও দিয়োমান্দেকে দলে ভেড়ানোর পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল, তবে গত সপ্তাহে দুই ক্লাবের সরাসরি বৈঠকের পর আলোচনা দ্রুত এগিয়ে যায়। এর আগে খেলোয়াড়ের সম্মতিও নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে বুন্দেসলিগার অন্যতম সেরা পারফরমার হিসেবে দিয়োমান্দে ও মাইকেল অলিসের নামই সবচেয়ে বেশি আলোচনায় ছিল।

এই ট্রান্সফারটি অনেকটা মার্ক কুকুরেয়ার চেলসি থেকে যোগ দেওয়ার ঘটনার মতো। অন্য ক্লাবগুলো যখন শুধু আগ্রহ প্রকাশ করছিল, তখন রিয়াল মাদ্রিদ সরাসরি ক্লাবের সঙ্গে আলোচনা করে চুক্তি সম্পন্ন করার পথে এগিয়ে যায়। দিয়োমান্দের ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

যদিও এখনও চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি, তবে সবকিছু ঠিক থাকলে প্রায় ১১৫ থেকে ১২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে এই দলবদল সম্পন্ন হতে পারে। বিশ্বকাপ চলাকালীন সময়ে ধারণা করা হচ্ছিল, সাবেক লেগানেস তারকার গন্তব্য হবে পিএসজি। তবে নীরবে কাজ করে এবং অলিসেকে ঘিরে চলা গুঞ্জনের আড়ালে রিয়াল মাদ্রিদ দিয়োমান্দেকে নিজেদের লক্ষ্যে পরিণত করে।

এছাড়া খেলোয়াড়ের বেতনও রিয়াল মাদ্রিদের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলোচনায় বড় কোনো বাধা তৈরি হয়নি। এটিও চুক্তি এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দিয়োমান্দের সম্ভাব্য আগমন রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনায়ও বড় প্রভাব ফেলতে পারে। প্রথমত, মাইকেল অলিসেকে নিয়ে রিয়ালের আগ্রহের গুঞ্জনের ইতি ঘটেছে। ক্লাব সূত্র আগেই এমন খবর অস্বীকার করেছিল, আর বর্তমান পরিস্থিতি সেই অবস্থানকেই সত্য প্রমাণ করছে।

অন্যদিকে, একই এজেন্টের ক্লায়েন্ট হওয়ায় ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্রাজিলিয়ান তারকা আগামী সপ্তাহে মাদ্রিদে ফিরবেন। যদি দিয়োমান্দের ট্রান্সফার সম্পন্ন হয়, তাহলে রিয়ালের আক্রমণভাগে প্রতিযোগিতা আরও বেড়ে যাবে। কোচ হোসে মরিনহো দ্রুতগতি ও সরাসরি আক্রমণভিত্তিক ফুটবলে জোর দিতে চান, ফলে দলে আক্রমণভাগে অতিরিক্ত বিকল্প তৈরি হবে।

এ অবস্থায় ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন নিয়ে ক্লাব ও খেলোয়াড় কী সিদ্ধান্ত নেয়, সেটিও এখন দেখার বিষয়। পাশাপাশি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, গনসালো এবং ব্রাহিম দিয়াজের মতো খেলোয়াড়দেরও দিয়োমান্দের সম্ভাব্য আগমনের কারণে বেশি প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর