অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত! আর্জেন্টিনার জার্সিতে আর বেশি দিন নয় মেসি
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি—এমনটাই দাবি করেছে দেশটির একাধিক গণমাধ্যম। তবে এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না আটবারের ব্যালন ডি'অরজয়ী এই কিংবদন্তি। আরও কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর থেকেই মেসির ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়। যদিও তিনি নিজে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি, তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ।
প্রতিবেদন অনুযায়ী, মেসি চান তার বিদায়ের আগে জাতীয় দলের নতুন প্রজন্ম যেন তাকে ছাড়াও মাঠে নিজেদের মানিয়ে নিতে পারে। সেই কারণেই আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখা যাবে তাকে।
এদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে বিশেষ আয়োজনের মাধ্যমে বিদায় জানানোর পরিকল্পনা করছে বলেও জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: