পুরস্কার জিতে সালাহর ইতিহাস
গেল মৌসুমে অসাধারন পারফরম্যান্স দেখিয়ে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড জিতেছেন লিভারপুল উইঙ্গার মোহাম্মদ সালাহ। তাতে আবার গড়েছেন ইতিহাস। ৩৩ বছর সালাহ ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি এই খেতাবটি তিনবার জিতেছেন।
গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের অভিযানে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মিশরীয় তারকা। ২০২৪-২৫ মৌসুমে শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। গোল করেছেন ২৯টি, অ্যাসিস্ট ছিল ১৮।
এই সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন তার লিভারপুল সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস, নিউক্যাসল স্ট্রাইকার অ্যালেক্সান্ডার ইসাক, চেলসি ফরোয়ার্ড কোল পালমার ও আর্সেনাল মিডফিল্ডার ডেক্লান রাইস।
শুধু এই খেতাবই নয়, সালাহ কিন্তু গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও ঘরে তুলেছিলেন। তাছাড়া জিতেছেন বর্ষসেরা ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডও।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: