[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

শুক্রবার শক্তিশালী ভারতের বিপক্ষে খেলবেন অর্পিতারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানকে হারাতে গলদঘর্ম হতে হয়েছে অর্পিতা বিশ্বাসদের। বুধবার ৩-১ গোলের ওই জয়ে সন্তুষ্ট হতে পারেননি কোচিং স্টাফরা। একদিন পরই শুক্রবার ফের তারা নামবেন আরেকটি ম্যাচ খেলতে। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি।

 


সাফের প্রায় সবগুলো আসরেই শিরোপা জেতা হয়েছে লাল সবুজের মেয়েদের। অনূর্ধ্ব-১৭ আসরের শিরোপা জিততে পারলেই অপূর্ণতা ঘুচবে। সেই মিশন নিয়েই ভুটানে গেছেন অর্পিতারা। তবে অবস্থাদৃস্টে মনে হচ্ছে, মিশন অতটা সহজ হবে না।

কারন ভারতীয় দলের বাসনেত, লংলাম আনুষ্কার মতো ফরোয়ার্ডদের রুখে দেওয়া কষ্টকরই হবে বাংলাদেশের। বুধবার দিনের প্রথম ম্যাচে ভারত ৭-০ গোলে হারিয়েছে নেপালকে। ভারতের ওই তিন ফরোয়ার্ডের প্রত্যেকেই করেছেন দুটি করে গোল। যেখানে বাংলাদেশ ভুটানের জালে দিযেছে মাত্র তিন গোল। তারপরও লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নামবেন অর্পিতারা। নিজেদের শতভাগ দিয়ে খেলবেন জয়ের জন্য।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর