[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ লিগে কুয়েতের গ্র“পে কিংস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

গ্র“প বি: বসুন্ধরা কিংস (বাংলাদেশ), আল সিব ক্লাব (ওমান), আল আনসার এফসি (লেবানন), কুয়েত এফসি (কুয়েত)।

 

এএফসি চ্যালেঞ্জ লিগে ‘বি’ গ্র“পে পড়েছে বসুন্ধরা কিংস। সেখানে তাদের সঙ্গী ওমানের আল সিব ক্লাব, লেবাননের আল আনসার এফসি ও কুয়েতের কুয়েত এফসি ক্লাব।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার দুপুরে হওয়া ড্রতে চার নম্বর পটে ছিল বসুন্ধরা কিংস। এক নম্বর পট থেকে ‘বি’ গ্র“পে এসেছে আল সিব ক্লাব। দুই নম্বর পট থেকে এসেছে আল আনসার এফসি আর তিন নম্বর পট থেকে এসেছে কুয়েত এফসি ক্লাব।


ড্রয়ের সিডিং অনুযায়ী নিজেদের প্রথম ম্যাচে ওমানের আল সিব ক্লাবের মুখোমুখি হওয়ার কথা বসুন্ধরা কিংসের। আগামী ২৫ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। ভেন্যু কুয়েত।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর