[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের বিপক্ষে বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ আগামীকাল রোববার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই নির্ধারন হয়েছে। রানার্সআপ বাংলাদেশ, সেটাও নির্ধারিত হয়ে গেছে। ফলে আজ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি কেবলি নিয়মরক্ষার ম্যাচ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় তিনটায় শুরু হবে দুই দলের নিয়মরক্ষার এই ম্যাচটি।

 

চার দলের টুর্নামেন্ট হওয়ায় ডাবল লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলেছে। সেই হিসাবে পাঁচ ম্যাচের সবক’টি জিতে ১৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারা নেপালকে ৭-০ ও ৫-০ গোলে, ভুটানকে ৮-০ ও ৫-০ গোলে এবং বাংলাদেশকে হারিয়েছে ২-০ গোলে।

অন্যদিকে বাংলাদেশ নেপালকে ৩-০ ও ৪১ গোলে এবং ভুটানকে ৩-১ গোলে হারালেও ফিরতি দেখায় পাহাড়বেষ্টিত দেশটির সঙ্গে অপ্রত্যাশিতভাবে ১-১ গোলে ড্র করে। ভারতের কাছে হেরেছে ০-২ গোলে। ফলে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট খুঁইয়ে সংগ্রহ করেছে ১০।

টুর্নামেন্টজুড়ে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে ভারত। তাই সেরা গোলদাতার পুরস্কারটি উঠতে যাচ্ছে তাদেরই অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড আনুষ্কা কুমারির হাতে। বেশ গোলে এগিয়ে থাকলে হয়তো এই পুরস্কারটি পেতে পারতেন পাঁচ গোল করে তালিকার দ্বিতীয়স্থানে থাকা সুরভী আকন্দ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর