নেপালে খেলছেন না হামজা চৌধুরী
৬ ও ৯ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ওই দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী।
এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৬ ও ৯ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ওই দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী। অনিশ্চয়তা আগেই ছিল।
মঙ্গলবার হামজার না খেলার বিষয়ে নিশ্চিত তথ্য জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। তার কথা, ‘হামজা চৌধুরী নেপালের বিপক্ষে খেলছেন না, এটা নিশ্চিত। তার ক্লাব লেষ্টার সিটি আপাতত তাকে ছাড়ছে না।’
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর। এরপর ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচে ছিলেন। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অভিষেকে দর্শকরা হামজার খেলা দেখছেন। নেপালের বিপক্ষে না থাকলেও অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলার কথা রয়েছে লেস্টার সিটির ডিফেন্সিভ এই মিডফিল্ডারের।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: